35.6 C
Dhaka
শনিবার, মে ৯, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

জনপ্রিয়
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, শুক্রবার গভীর রাতে ধজনগর এলাকার ত্রিপুরা সীমান্তসংলগ্ন মানিক্যমুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের একজন মুরসালিন (১৯), যিনি আলহাজ্ব শাহ আলম ডিগ্রি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। অপরজন নবির হোসেন (৪০), মধুপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে প্রায় ৩০-৩৫ জন ব্যক্তি সীমান্তের তারকাঁটা বেড়ার কাছে অবস্থান করছিলেন। এ সময় বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে এবং তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চন্ডিদ্বার বিওপির কর্মকর্তারা প্রথমে একজন নিহত হওয়ার তথ্য পেলেও পরে দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম জানান, বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহত দুজনের মরদেহ এখনও বিএসএফের কাছে রয়েছে। বিজিবি জানিয়েছে, পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মমতার বিরুদ্ধে অভিযোগ তুললেন তাপসপত্নী নন্দিনী

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হতেই প্রকাশ্যে আসছে অনেকের মনের ক্ষোভ এবং বিক্ষোভের কথা। সেই একই ক্ষোভ শোনা গেল প্রয়াত অভিনেতা...