35.6 C
Dhaka
শনিবার, মে ৯, ২০২৬

গুঞ্জন নিয়ে কিয়ারার কড়া জবাব

জনপ্রিয়
দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি গুঞ্জন ছড়ায়, সিনেমাটির কিছু অন্তরঙ্গ দৃশ্য বাদ দেওয়ার দাবি জানিয়েছেন অভিনেত্রী কিয়ারা আদভানি। সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই ব্যাপক বিতর্ক তৈরি হয়।
তবে বিষয়টি নিয়ে দ্রুত প্রতিক্রিয়া জানান কিয়ারা নিজেই। একটি ভাইরাল পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, “Absolute Nonsense”। অর্থাৎ পুরো বিষয়টিকেই তিনি ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তার এই প্রতিক্রিয়ার পর বলিউডে আলোচনা আরও তীব্র হয়।
এর আগে চলতি বছরের শুরুতে এর টিজার প্রকাশের পর থেকেই নানা আলোচনা শুরু হয়। টিজারে যশের অ্যাকশনধর্মী উপস্থিতির পাশাপাশি এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয়, যা নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ প্রশ্ন তোলেন, ছবিতে নারীর উপস্থাপন কতটা অর্থবহ হবে।
যদিও সমালোচনার পাশাপাশি অনেকেই সিনেমাটির পক্ষে অবস্থান নিয়েছেন। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা মন্তব্য করেছেন, এই সিনেমা ভারতীয় চলচ্চিত্রে বড় মাইলফলক হতে পারে।
পরিচালক গীতু মোহনদাস নির্মিত এই ছবিতে যশ ও কিয়ারার পাশাপাশি অভিনয় করছেন হুমা কুরেশি, নয়নতারা এবং অক্ষয় ওবেরয়সহ আরও অনেকে।
- Advertisement -spot_img
সর্বশেষ

মমতার বিরুদ্ধে অভিযোগ তুললেন তাপসপত্নী নন্দিনী

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হতেই প্রকাশ্যে আসছে অনেকের মনের ক্ষোভ এবং বিক্ষোভের কথা। সেই একই ক্ষোভ শোনা গেল প্রয়াত অভিনেতা...