30 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব: প্রধানমন্ত্রী

জনপ্রিয়
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। রোববার সকালে বার্ষিক প্যারেড অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি পুলিশ সদস্যদের জনগণের জানমালের সুরক্ষায় সর্বোচ্চ আন্তরিকতা ও সক্ষমতা নিয়ে কাজ করার আহ্বান জানান।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি বলেন, এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং এটি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাগত অঙ্গীকারের প্রতিফলন।
প্রধানমন্ত্রী আরও বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক আন্দোলন ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশার ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়েছে। তার ভাষায়, বহু বছর ধরে নিপীড়ন ও অনিরাপত্তার মধ্যে থাকা মানুষ এখন শান্তি, নিরাপত্তা ও আইনের সুশাসন প্রত্যাশা করছে।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাতে হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...