33.4 C
Dhaka
সোমবার, মে ১১, ২০২৬

মান্না ও থালাপতি বিজয়ের ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেল

জনপ্রিয়
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আসলাম তালুকদার মান্না এবং তামিল সিনেমার তারকা থালাপতি বিজয়-কে একসঙ্গে দেখা যায় এমন একটি ছবি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভাইরাল হওয়া ছবিটি বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি—তা নিয়েই চলছে নানা জল্পনা।
ছবিতে দেখা যায়, বিজয় মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। অনেকে দাবি করছেন, এটি পুরোনো কোনো বাস্তব মুহূর্তের ছবি। আবার কেউ বলছেন, এটি এআই দিয়ে তৈরি একটি সম্পাদিত ছবি।
চলচ্চিত্রসংশ্লিষ্ট কয়েকজনের ভাষ্য, ২০০৩-০৪ সালের দিকে মান্নার কয়েকটি সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্টুডিওতে সম্পন্ন হতো। সে সময় বিজয়ের সিনেমার কাজও একই স্টুডিওতে চলছিল। ফলে দুজনের সাক্ষাৎ এবং একসঙ্গে ছবি তোলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এ বিষয়ে মান্নার স্ত্রী শেলী মান্না নিশ্চিত কোনো মন্তব্য করতে পারেননি। তিনি জানান, অনেক পুরোনো ঘটনা হওয়ায় তার স্পষ্ট মনে নেই। তবে কাজের সূত্রে মান্নার ভারতে যাতায়াত ছিল বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ দাবি করেছেন, ছবিটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি।
ছবির সত্যতা যাচাইয়ে ব্যবহৃত কয়েকটি অনলাইন টুল ভিন্ন ভিন্ন ফল দেখিয়েছে। ‘সাইটইঞ্জিন’ নামের একটি প্ল্যাটফর্মের তথ্যমতে, ছবিটি খুব কম মাত্রায় এআই-সম্পৃক্ত। অন্যদিকে ‘জিরোজেপিটি’ জানিয়েছে, ছবির বড় অংশই মৌলিক এবং পুরোনো হওয়ায় এতে আলোক ও সম্পাদনার কিছু পরিবর্তন থাকতে পারে।
এদিকে, তামিলনাড়ুর রাজনীতিতেও নতুন আলোচনায় রয়েছেন বিজয়। তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেয়েছে বলে জানা গেছে। ভিসিকে ও আইইউএমএলের সমর্থনে জোটের আসনসংখ্যা সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ঘুমাতে যাওয়ার আগে পা ধোওয়া কেন জরুরি

ঘুমানোর আগে পা ধোয়ার অভ্যাস শরীর ও মনের জন্য উপকারী হতে পারে—বিশেষ করে দীর্ঘ কর্মব্যস্ত দিন শেষে। আয়ুর্বেদ মতে,...