ঘুমানোর আগে পা ধোয়ার অভ্যাস শরীর ও মনের জন্য উপকারী হতে পারে—বিশেষ করে দীর্ঘ কর্মব্যস্ত দিন শেষে। আয়ুর্বেদ মতে, পা শরীরের তাপ ও শক্তির সঙ্গে সম্পর্কিত, তাই পা পরিষ্কার ও ঠান্ডা রাখলে শরীর কিছুটা শিথিল হয় এবং মানসিক চাপ কমতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত মানসিক চাপ ও শরীরের উচ্চ তাপমাত্রা ভালো ঘুমের অন্যতম বাধা। তাই ঘুমানোর আগে পা ধোয়া শরীরকে আরাম দিতে এবং ঘুমের জন্য প্রস্তুত করতে সহায়ক হতে পারে। অনেকের ক্ষেত্রে এটি মনকে শান্ত করে, দুশ্চিন্তা কমায় এবং দ্রুত ঘুম আসতে সাহায্য করে।
ভালো ফল পেতে হালকা কুসুম গরম বা ঠান্ডা পানিতে কয়েক মিনিট পা ভিজিয়ে রাখা যেতে পারে। চাইলে পানিতে কয়েক ফোঁটা সুগন্ধি এসেনশিয়াল অয়েলও ব্যবহার করা যায়। যেমন—
-
ইউক্যালিপটাস অয়েল
-
পেপারমিন্ট অয়েল
-
ল্যাভেন্ডার অয়েল
-
চন্দন তেল
এসব সুগন্ধি তেল মানসিক প্রশান্তি ও আরামদায়ক অনুভূতি তৈরি করতে সাহায্য করতে পারে।
এ ছাড়া ভালো ঘুমের জন্য আরও কিছু অভ্যাস কার্যকর হতে পারে, যেমন—
-
বই পড়া
-
হালকা গান শোনা

