32.8 C
Dhaka
বুধবার, মে ১৩, ২০২৬

কারিনা কায়সায়ের লিভার ডোনার দুই ভাই

জনপ্রিয়

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে। সোমবার রাত ১১টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন কায়সার হামিদ। তিনি জানান, মেয়ের সঙ্গে সফরসঙ্গী হিসেবে গেছেন তার মা লোপা কায়সার। সম্ভাব্য লিভার ডোনার হিসেবে সঙ্গে রয়েছেন কারিনার দুই ভাই মোস্তফা এস. হামিদসাদাত হামিদ
পোস্টে সবার কাছে মেয়ের সুস্থতার জন্য দোয়া চান কায়সার হামিদ। তিনি জানান, দেশে এখনো কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি থাকায় এবং চিকিৎসার ব্যয় মেটাতে সময় লাগায় আপাতত তিনি যেতে পারছেন না। তবে পরিবারের অন্য সদস্যরা কারিনার সঙ্গে আছেন।
এর আগে সোমবার দুপুরে ভারতের ভিসা পাওয়ার খবরও নিশ্চিত করেছিলেন তিনি। সে সময় তিনি জানান, হাসপাতালের বিল, এয়ার অ্যাম্বুলেন্স ও চিকিৎসার খরচ মেটাতে পরিবারকে ফিক্সড ডিপোজিট ভাঙা ও জমির বায়না করার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরেই কারিনা কায়সারের শারীরিক অবস্থা খারাপ ছিল। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে তিনি হেপাটাইটিস এতে আক্রান্ত হন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। পরে পরিস্থিতির অবনতি হয়ে গত শুক্রবার তার লিভার ফেইলিউর হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

নারায়ণগঞ্জে আলোচনায় গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের পশুর হাটে এবার সবার নজর কাড়ছে বিরল চেহারার একটি গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি...