28.1 C
Dhaka
মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

জনপ্রিয়

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মিরপুর টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে ১০৪ রানে হারিয়ে ইতিহাস গড়েছে। নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে সফরকারীরা মাত্র ১৬৩ রানে অলআউট হয়ে যায়।
ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ ২৬৮ রানের লক্ষ্য দেয় পাকিস্তানকে। তবে শেষ ইনিংসে ব্যাটিং ধসে বড় ব্যবধানে হারে পাকিস্তান।
এই জয়ের মাধ্যমে দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। একই সঙ্গে পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয়ও তুলে নিল টাইগাররা।
বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির সাফল্যের প্রশংসা করেন।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২৩ বছর। এর আগে টানা ১১টি টেস্টে হেরেছিল টাইগাররা। অবশেষে ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে গিয়ে প্রথম জয় পায় বাংলাদেশ এবং দুই ম্যাচের সেই সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় শান্তর দল। এবার ঘরের মাঠেও পাকিস্তানকে হারিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ।
- Advertisement -spot_img
সর্বশেষ

‘জীবনবান্ধব’ বাজেটের মাধ্যমে নতুন অর্থনীতির ভিত্তি গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি কেবল আয়-ব্যয়ের হিসাব নয়; বরং...