30 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

আওয়ামী লীগ সমর্থনের কথা স্বীকার করলেন সিদ্দিকুর রহমান

জনপ্রিয়

অভিনেতা সিদ্দিকুর রহমান বলেছেন, তিনি এখনো বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থন করেন। তবে নিজেকে পেশাদার রাজনীতিবিদ নয়, বরং একজন নাট্যকার, অভিনেতা ও নির্মাতা হিসেবেই পরিচয় দিতে চান তিনি।
মঙ্গলবার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিদ্দিকুর রহমান বলেন, তিনি একসময় আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র চেয়েছিলেন। তবে সেটির দায় পুরোপুরি তার ওপর বর্তায় না বলে মনে করেন তিনি। কারণ তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নন।
তিনি বলেন, একজন নাগরিক হিসেবে স্বাধীনভাবে কথা বলার অধিকার তার রয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, কোনো রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড বা অন্যায়ের সঙ্গে তিনি জড়িত নন এবং কারও ক্ষতি করার উদ্দেশ্যও তার ছিল না।
সিদ্দিকুর রহমান আরও বলেন, মনোনয়নপত্র চাওয়ার বিষয়ে তিনি এখন অনুতপ্ত। বিশেষ করে ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার কারণে তিনি এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চান না। তার ভাষ্য, রাজনীতি নিয়ে কথা বলা মূলত পেশাদার রাজনীতিবিদদের কাজ, আর তিনি এখনো নিজেকে সেই জায়গায় দেখেন না।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...