32.8 C
Dhaka
বুধবার, মে ১৩, ২০২৬

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

জনপ্রিয়

তারেক রহমান বলেছেন, প্রতিটি নাগরিকের মতো অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরও পূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে।
‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের মূলধারায় নিয়ে আসার কোনো বিকল্প নেই। এ বছরের প্রতিপাদ্য— “অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান”—কে সময়োপযোগী বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উদ্যোগকে তিনি স্বাগত জানান।
বার্তায় তিনি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু, ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি চিকিৎসক, থেরাপিস্ট, সহায়ক উপকরণ উদ্ভাবক এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংগঠনগুলোকেও শুভেচ্ছা জানান।
তারেক রহমান বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক শিশু ও ব্যক্তি অটিজম এবং স্নায়ুবিকাশজনিত সমস্যায় আক্রান্ত। তাদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ সরবরাহ এবং সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষও নিজেদের স্বপ্ন পূরণের সমান সুযোগ পাবে। খেলাধুলায় আগ্রহী অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও বেশি মানুষ যেন প্যারা-অলিম্পিকে অংশ নিতে পারে সে লক্ষ্যেও কার্যক্রম চলছে।
শেষে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা ও মানবিক দায়বদ্ধতার মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে সব মানুষ সমান সম্মান ও মর্যাদা নিয়ে জীবনযাপন করতে পারবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

নারায়ণগঞ্জে আলোচনায় গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের পশুর হাটে এবার সবার নজর কাড়ছে বিরল চেহারার একটি গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি...