26.5 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

কেবল আবেগের বশে নেইমার বিশ্বকাপে ডাক পাবেন না: আনচেলত্তি

জনপ্রিয়

কার্লো আনচেলত্তির সামনে এখন বড় চ্যালেঞ্জ ব্রাজিল জাতীয় ফুটবল দলকে ২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬ে সফলভাবে নেতৃত্ব দেওয়া। দীর্ঘদিনের হতাশা কাটিয়ে দলকে নতুন ভারসাম্যে গড়তে কাজ শুরু করেছেন এই অভিজ্ঞ কোচ। আর সেই পরিকল্পনার কেন্দ্রেই রয়েছে নেইমার জুনিয়রকে নিয়ে বড় সিদ্ধান্ত।
আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল। এর আগে ৫৫ সদস্যের প্রাথমিক দল জমা দিয়েছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সেই তালিকায় আছেন নেইমারও। তবে আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, শুধু নামের কারণে নয়, দলে জায়গা পেতে হলে শতভাগ ফিট ও প্রস্তুত থাকতে হবে নেইমারকে।
রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, নেইমার ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ ফুটবলার। তার প্রতিভা ও অভিজ্ঞতা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু সাম্প্রতিক সময়ে চোট ও ফিটনেস সমস্যা তাকে ভাবাচ্ছে। যদিও তিনি স্বীকার করেছেন, সম্প্রতি সান্তোস তারকার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং কয়েকটি ভালো ম্যাচও খেলেছেন।
আনচেলত্তি বলেন, স্কোয়াড নির্বাচন শুধু আবেগ দিয়ে হয় না। একজন খেলোয়াড়ের বর্তমান পারফরম্যান্স, ফিটনেস, দলের ভারসাম্য এবং ড্রেসিংরুমের পরিবেশ—সবকিছু বিবেচনায় নিতে হয়। তার মতে, নেইমার শুধু সমর্থকদের কাছেই নন, সতীর্থদের কাছেও অত্যন্ত জনপ্রিয় একজন ফুটবলার। তাই তাকে দলে নেওয়া বা না নেওয়া—দুই সিদ্ধান্তই বড় প্রভাব ফেলতে পারে।
ব্রাজিল ফুটবল ফেডারেশনের সদরদপ্তরে বসে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি আরও বলেন, খেলোয়াড়রা মতামত দিতেই পারে, সেটি স্বাভাবিক। তবে শেষ পর্যন্ত দল নির্বাচনের সিদ্ধান্ত তার নিজের এবং সেটি পুরোপুরি পেশাদার ভিত্তিতেই নেওয়া হবে।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে শিরোপা জেতা এবং রেকর্ড পাঁচবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই কোচ মনে করেন, নিখুঁত স্কোয়াড গড়া সম্ভব নয়। তবে অন্যদের তুলনায় কম ভুল নিয়ে শক্তিশালী দল গড়তে পারবেন বলেই তার বিশ্বাস।
- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...