27.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

নারায়ণগঞ্জে আলোচনায় গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

জনপ্রিয়

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জের পশুর হাটে এবার সবার নজর কাড়ছে বিরল চেহারার একটি গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের এলবিনো জাতের মহিষটির নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ব্যতিক্রমী রং ও চুলের কারণে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে এটি।
রাবেয়া অ্যাগ্রো ফার্ম সূত্রে জানা গেছে, প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি পশুর হাট থেকে মহিষটি কেনা হয়। বর্তমানে এর ওজন প্রায় ৭০০ কেজি এবং এটি লাইভ ওয়েট হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি হয়েছে। আগামী সপ্তাহে নতুন মালিকের কাছে হস্তান্তর করা হবে।
খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটির মাথার সামনের লালচে-সোনালি চুল অনেকটা ট্রাম্পের চুলের স্টাইলের মতো হওয়ায় মজা করে এর নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে নামটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং মানুষ আগ্রহ নিয়ে খামারে আসতে শুরু করে।
খামার সূত্রে আরও জানা গেছে, মহিষটির দৈনিক খাদ্যতালিকায় রয়েছে বিশেষ ঘাস, ভুট্টা, ভুসিসহ ১২ ধরনের উপাদান। শান্ত স্বভাবের এই মহিষটি দর্শনার্থীদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে শিশুরা এর সঙ্গে ছবি তুলতে ও আদর করতে পছন্দ করছে।
খামারের রাখাল জুবায়ের বলেন, খামারের আরও পশুর মজার নাম থাকলেও সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। অনেকে শুধু এই মহিষটিকে দেখতেই আসছেন।
আবদুল মান্নান জানান, এটি কোনো বিদেশি বিরল প্রজাতি নয়, বরং দেশি এলবিনো প্রকৃতির মহিষ। প্রাণিসম্পদ কর্মকর্তাদের মতে, শরীরে রঞ্জক পদার্থের স্বল্পতার কারণেই এ ধরনের প্রাণীর গায়ের রং ভিন্ন হয়ে থাকে এবং সেগুলো সহজেই মানুষের নজর কাড়ে।
- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...