34.4 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

আড়ালে থাকা মাশরাফিকে নিয়ে আবেগঘন কথা বললেন বাবা

জনপ্রিয়

মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন তার বাবা গোলাম মুর্তজা। তিনি জানিয়েছেন, সাবেক এই অধিনায়ক এখন আর আগের মতো হাসিখুশি নেই এবং দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছেন।
এক সাক্ষাৎকারে গোলাম মুর্তজা বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে মাশরাফি অনেকটা লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। তার ভাষায়, “ভালো নেই মাশরাফিরা। এক ধরনের জেলখানায় অন্তরীণ আছে প্রায় দুই বছর ধরে।”
তিনি আরও বলেন, আগের প্রাণবন্ত মাশরাফিকে এখন আর দেখা যায় না। খুব কম কথা বলেন তিনি এবং গভীরভাবে আঘাত পেয়েছেন। সবচেয়ে কষ্টের বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন, মাশরাফি নাকি তাকে বলেছেন—মারা গেলে যেন তার মরদেহ নড়াইলে নেওয়া না হয়।
পরিবারের আর্থিক অবস্থা নিয়েও কথা বলেন গোলাম মুর্তজা। তিনি জানান, তাদের অবস্থা এখন খুবই করুণ। নগদ অর্থসম্পদ কখনোই খুব বেশি ছিল না, এখনও নেই। পরিবার জমিজমা ও খামারের ওপর নির্ভর করেই জীবনযাপন করে।
তিনি দাবি করেন, তাদের পরিবার কখনো কোনো অনৈতিক কর্মকাণ্ড বা “ধান্দাবাজির” সঙ্গে জড়িত ছিল না। তার ভাষায়, “কেউ বলতে পারবে না আমরা কোনো খারাপ কিছুর সঙ্গে জড়িত।”
ক্রিকেট মাঠে নেতৃত্ব ও লড়াকু মানসিকতার জন্য পরিচিত মাশরাফি পরবর্তীতে রাজনীতিতেও সক্রিয় হন। তবে সাম্প্রতিক সময়গুলোতে জনসম্মুখে তাকে খুব কমই দেখা গেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ডাকসুর ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

সাদিক কায়েম ও আনিকা ফারদিন ফরায়েজির আকদ সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তাদের আকদ অনুষ্ঠিত...