34.4 C
Dhaka
বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬

বডি রোল’ ঘিরে বিতর্ক, ‘জিবারো’ অনুকরণের অভিযোগ নোরা-হানি সিংয়ের বিরুদ্ধে

জনপ্রিয়

নতুন গান বডি রোল প্রকাশের পর ফের বিতর্কের মুখে পড়েছেন নোরা ফাতেহি এবং হানি সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শকের দাবি, গানটির ভিডিও জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ Love, Death + Robots–এর আলোচিত পর্ব Jibaro থেকে অনুপ্রাণিত কিংবা সরাসরি অনুকরণ করা হয়েছে।
গত শনিবার ইউটিউবে মুক্তি পাওয়া গানটি অল্প সময়েই ব্যাপক সাড়া ফেলে। কয়েক দিনের মধ্যেই ভিডিওটির ভিউ ছাড়িয়ে যায় ২০ লাখ। ভিডিওতে নোরাকে রহস্যময় এক নারীর চরিত্রে দেখা যায়, যিনি অলংকারে মোড়া অবস্থায় হ্রদ থেকে উঠে এসে এক যোদ্ধাকে আকর্ষণ করার চেষ্টা করেন। পুরো ভিডিওজুড়ে জঙ্গলের পরিবেশ, সোনালি পোশাক ও ভারী গহনার ব্যবহার দর্শকদের নজর কাড়ে।
দর্শকদের একাংশের মতে, ভিডিওটির ভিজ্যুয়াল স্টাইল, চরিত্রের সাজসজ্জা এবং দৃশ্য নির্মাণের সঙ্গে ‘জিবারো’ পর্বের বেশ মিল রয়েছে। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ওই পর্বে অ্যামাজনের জঙ্গলে এক রহস্যময় অলংকারে মোড়া নারী ও এক স্প্যানিশ যোদ্ধার অদ্ভুত সম্পর্ক তুলে ধরা হয়েছিল। বিশেষ করে হ্রদ থেকে উঠে আসা নারী চরিত্র, ধাতব অলংকার এবং গাঢ় ভিজ্যুয়াল টোনকে ঘিরেই তুলনা বেশি হচ্ছে।
ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ এটিকে সরাসরি নকল বলছেন, আবার কেউ মনে করছেন এটি কেবল জনপ্রিয় একটি কনসেপ্ট থেকে অনুপ্রাণিত কাজ। যদিও এ নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি নোরা ফাতেহি বা হানি সিং।
এর আগেও KD: The Devil সিনেমার গান সরকে চুনর তেরি সরকে নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত। গানটির নাচ ও কথাকে অশালীন আখ্যা দিয়ে ব্যাপক সমালোচনা হলে পরে সেটি সরিয়ে নেওয়া হয়। পরে ভারতের জাতীয় নারী কমিশনের কাছে হাজিরা দিয়ে ক্ষমাও চাইতে হয়েছিল তাদের। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় এলেন নোরা।
- Advertisement -spot_img
সর্বশেষ

ডাকসুর ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

সাদিক কায়েম ও আনিকা ফারদিন ফরায়েজির আকদ সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তাদের আকদ অনুষ্ঠিত...