সাদিক কায়েম ও আনিকা ফারদিন ফরায়েজির আকদ সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে তাদের আকদ অনুষ্ঠিত হয়।
পরে রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে বিয়ের মূল অনুষ্ঠান আয়োজন করা হয়।
জানা গেছে, আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক এবং তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা। তার বাবা আয়ুব আলী ফরায়েজি ব্যবসার সঙ্গে যুক্ত এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।
বিয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। এছাড়া মিয়া গোলাম পরওয়ারসহ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডাকসু নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
আকদ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।