27 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

জনপ্রিয়
২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী.
বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি শেষ হবে। পরীক্ষার প্রস্তুতি, প্রশ্নপত্র প্রণয়ন ও মূল্যায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগেভাগেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, ২০২৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন। এই পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি পরীক্ষার্থীদেরও এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...