35.2 C
Dhaka
শুক্রবার, মে ১৫, ২০২৬

নিউইয়র্কে জাতিসংঘ কর্মকর্তার সঙ্গে বাংলাদেশের উচ্চপর্যায়ের বৈঠক

জনপ্রিয়
শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী । শুক্রবার (১৫ মে) সদর দপ্তরে জাতিসংঘের রাজনৈতিক, শান্তি প্রতিষ্ঠা ও শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিবর সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
বৈঠকে শামা ওবায়েদ বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, মানবাধিকার, আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ উদ্যোগ উল্লেখযোগ্য, যা প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় ভূমিকা রাখছে।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদানের কথাও তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বৈশ্বিক আর্থিক সংকটের মধ্যেও শান্তিরক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। পাশাপাশি সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র দীর্ঘমেয়াদি সমাধান। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
বৈঠকে সহকারী মহাসচিব খালেদ খিয়ারি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে শান্তি ও নিরাপত্তা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলাদেশের উদ্যোগকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও...