27.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

বেলারুশ থেকে ন্যাটো দেশগুলোতে হামলার পরিকল্পনা?

জনপ্রিয়
রাশিয়া ইউক্রেন যুদ্ধকে আরও বিস্তৃত করতে বেলারুশকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট । তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বেলারুশের ভূখণ্ড ব্যবহার করে ইউক্রেনের উত্তরাঞ্চল কিংবা কোনো ন্যাটোভুক্ত দেশে হামলার পরিকল্পনাও করতে পারে মস্কো।
সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি জানান, ইউক্রেন রাশিয়ার এমন তৎপরতার তথ্য নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার দাবি, নতুন সামরিক অভিযানে যোগ দিতে বেলারুশের প্রেসিডেন্ট -কে রাজি করানোর জন্য রাশিয়া বাড়তি যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে ইউক্রেনের চেরনিহিভ ও কিয়েভ অঞ্চল। একই সঙ্গে বেলারুশ সীমান্ত ঘেঁষা ন্যাটোর সদস্য দেশ  র বিরুদ্ধেও উসকানিমূলক সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। যদিও এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
এদিকে জেলেনস্কির বক্তব্যের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি. রাশিয়া সাধারণত তাদের সামরিক কৌশল ও পরিকল্পনাকে রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায় রাখে।
উল্লেখ্য, রুশ প্রেসিডেন্ট -এর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত লুকাশেঙ্কো ২০২২ সালে ইউক্রেন আক্রমণের সময় রুশ সেনাদের বেলারুশের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। যদিও সে সময় সরাসরি বেলারুশের সেনা যুদ্ধে অংশ নেয়নি। পরবর্তীতে মিনস্ক রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনেও সম্মতি দেয়।
জেলেনস্কি আরও জানান, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে সম্ভাব্য নতুন হামলা মোকাবিলায় পাল্টা প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে চেরনিহিভ ও কিয়েভ অঞ্চলের নিরাপত্তা জোরদারে অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...