27 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

জুনের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য বরাদ্দ বেশি থাকবে: প্রধানমন্ত্রী

জনপ্রিয়
জুনের বাজেটে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে বড় বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে দেশের ৫০ লাখ নারীকে এই কার্ডের আওতায় আনা হবে।
শনিবার (১৬ মে) চাঁদপুরের জনসভায় যাওয়ার পথে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জে এক পথসভায় এসব কথা বলেন তিনি। পরে বরুড়া উপজেলার লক্ষ্মীপুরেও আরেকটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে খাল পুনঃখননের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার এখন তা বাস্তবায়নের কাজ শুরু করেছে। চাঁদপুর সফরও সেই উদ্যোগের অংশ বলে উল্লেখ করেন তিনি। এছাড়া জনগণের কাছে দেওয়া সব প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এ সময় কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম উপস্থিত ছিলেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

দুই বছরে অনলাইন বাস টার্মিনাল: প্রযুক্তিনির্ভর সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

  বিশ্ব পর্যটন দিবসেই যাত্রা, দুই বছরে ১১০+ পরিবহন, ২,৭৭৩ বাস, ২,৭৫৩ চালক ও ৫৮,৯৯২ ডিজিটাল শিডিউল আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬,...