28 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

একদিনের জন্য হলেও সাংবাদিকতা করতে চান দীঘি

জনপ্রিয়
শিশুশিল্পী হিসেবে দীঘি বহু আগেই কাজ করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান–এর সঙ্গে। ‘চাচ্চু’ সিনেমার সময় থেকেই তাকে “চাচ্চু” বলে ডাকেন বলে জানিয়েছেন দীঘি। এবার সেই শাকিব খানকেই ভিন্নধর্মী একটি সাক্ষাৎকারে দেখতে চান তিনি।
সম্প্রতি  অতিথি হয়ে নিজের এই ইচ্ছার কথা জানান দীঘি। অনুষ্ঠানটি আজ শনিবার (১৬ মে) রাত ৯টায় প্রচার হবে মাছরাঙা টেলিভিশনরেডিও দিনরাত ৯৩.৬ এফএম–এ।
রুম্মান রশীদ খান–এর সঞ্চালনায় পডকাস্টে দীঘি বলেন, তিনি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিষয়ে পড়াশোনা করছেন। সেই আগ্রহ থেকেই একদিনের জন্য হলেও সাংবাদিকতা করতে চান।
কোন তারকার সাক্ষাৎকার নিতে চান—এমন প্রশ্নে দীঘি জানান, দীর্ঘদিন ধরেই তার ইচ্ছা শাকিব খানের একটি ব্যতিক্রমধর্মী ইন্টারভিউ নেওয়ার। পাশাপাশি ক্যামেরার পেছনে কাজ করার আগ্রহ এবং ভবিষ্যতে পরিচালক হওয়ার স্বপ্নের কথাও জানান তিনি।
প্রায় ১২০ মিনিটের এই পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন, সমালোচনা ও নানা কৌতূহলের উত্তর দিয়েছেন দীঘি। এছাড়া দেলোয়ার জাহান ঝন্টু, মোস্তফা সরয়ার ফারুকী, রায়হান রাফী, জয়া আহসান, পূজা চেরিতৌহিদ আফ্রিদি–কে নিয়েও এমন কিছু মন্তব্য করেছেন, যা আগে প্রকাশ্যে বলেননি।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...