28 C
Dhaka
বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

আম বিক্রি থামাতে নতুন ষড়যন্ত্র করছে জামায়াত-শিবির: তারেক রহমান

জনপ্রিয়
আমের ব্যবসা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধ অপপ্রচারের অভিযোগ তুলেছেন মোঃ তারেক রহমান। শনিবার (১৬ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, তাকে লক্ষ্য করে বিভিন্ন গ্রুপ ও পেজে হয়রানিমূলক কার্যক্রম চালানো হচ্ছে।
পোস্টে তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সমর্থকরা তার মোবাইল নম্বর ছড়িয়ে দিয়ে বিরক্ত করছে। তার ভাষ্য অনুযায়ী, “তিন দফায় ষড়যন্ত্র করে বিক্রি থামাতে না পেরে” এখন নতুনভাবে হয়রানির চেষ্টা চলছে।
একই পোস্টে ক্রেতাদের সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আম কেনার আহ্বান জানান তিনি। এ সময় তিনি দাবি করেন, চলতি মৌসুমের “সেরা হিমসাগর আম” সরবরাহ করবেন।
তবে পোস্টের শেষে নিজের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বর প্রকাশ করেন এই রাজনৈতিক নেতা, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা তৈরি হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...