27.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

পাশে বসিয়ে কৃষকের কথা শুনলেন প্রধানমন্ত্রী

জনপ্রিয়
দীর্ঘ দুই দশক পর চাঁদপুর সফরে গিয়ে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ১৩ কিলোমিটার দীর্ঘ খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত জনতার মধ্য থেকে কৃষক সাইফুল ইসলাম লিটন–কে ডেকে নিজের পাশে বসিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় কৃষকের সঙ্গে তার আন্তরিক আলাপচারিতা উপস্থিত মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
আবেগাপ্লুত সাইফুল ইসলাম লিটন বলেন, প্রধানমন্ত্রীর পাশে বসে নিজের কথা বলার সুযোগ পাওয়া তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও সরকার আরও উৎপাদন বাড়াতে চায়, যাতে খাদ্যের অভাবে কাউকে কষ্ট পেতে না হয়।
নারী শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি জানান, মেয়েদের স্নাতক পর্যন্ত পড়াশোনার ব্যয় সরকার বহন করবে। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, খোর্দ্দ খালটি ১৯৭৮ সালে খনন করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রায় ৪৮ বছর পর সেই খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হলো।
- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...