32.7 C
Dhaka
বুধবার, মে ২০, ২০২৬

ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জনপ্রিয়
ভবতাষ মৃধা নামে এক ঔষধ ব্যবসায়ীকে খুলনার কয়রায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে উপজেলার মহেশ্বরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ভবতাষ মৃধা কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা এবং গিলাবাড়ি বাজারে তার একটি ঔষধের দোকান ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ১টার দিকে একদল দুর্বৃত্ত সিঁদ কেটে তার ঘরে প্রবেশ করে। এ সময় ভবতাষ বিষয়টি টের পেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তার শ্বাসনালিও কেটে দেওয়া হয় বলে জানা গেছে। স্ত্রী বাধা দিতে গেলে তাকেও আহত করা হয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভবতাষকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজার এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কয়রা থানা–র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

সালমানের ‘শার্টলেস’ লুকে মুগ্ধ সঙ্গীতা, নেটদুনিয়ায় নতুন চর্চা

একসময় সালমান খান ও সঙ্গীতা বিজলানি-র প্রেমের সম্পর্ক ছিল বলিউডের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। আশি ও নব্বইয়ের দশকে তাঁদের...