শামীমা নাসরিন যুক্তরাজ্যের লন্ডন–এর কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। তিনি নিউহাম ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে জয় লাভ করেন।
গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে লন্ডনের লিটল ইলফোর্ড ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন শামীমা নাসরিন। তার এই সাফল্যে মদন উপজেলার হাওরাঞ্চলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
শামীমা নাসরিন বর্তমানে মদন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আরিফুর রহমান–এর স্ত্রী। পারিবারিক সূত্র জানায়, তিনি টাঙ্গাইল শহরের আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম খান এবং মা মোর্শেদা খানম।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, শামীমার বিজয়ে পরিবার ও এলাকার মানুষ গর্বিত ও আনন্দিত। তার স্বজন আরাফাত খান ডিউ বলেন, “লন্ডনে কাউন্সিলর নির্বাচিত হওয়া আমাদের জন্য গর্বের বিষয়।”