32.7 C
Dhaka
বুধবার, মে ২০, ২০২৬

বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন

জনপ্রিয়

নবগঠিত বগুড়া সিটি করপোরেশন-এর প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এম আর ইসলাম স্বাধীন। তিনি বগুড়া জেলা বিএনপির সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪-এর ধারা ২৫ক অনুযায়ী তাকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি মেয়রের ক্ষমতা ও দায়িত্বও প্রয়োগ করবেন।
আজ সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এম আর ইসলাম স্বাধীন। দায়িত্ব নেওয়ার পর তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং একটি আধুনিক ও নাগরিকবান্ধব সিটি করপোরেশন গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত সরকারি গেজেটে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়। বর্তমান বগুড়া পৌরসভা ছাড়াও সদর ও শাজাহানপুর উপজেলার সম্প্রসারিত কিছু এলাকা নিয়ে নতুন এই সিটি করপোরেশন গঠন করা হয়েছে।
২১টি ওয়ার্ড নিয়ে গঠিত নতুন এই সিটি করপোরেশনকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

সালমানের ‘শার্টলেস’ লুকে মুগ্ধ সঙ্গীতা, নেটদুনিয়ায় নতুন চর্চা

একসময় সালমান খান ও সঙ্গীতা বিজলানি-র প্রেমের সম্পর্ক ছিল বলিউডের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। আশি ও নব্বইয়ের দশকে তাঁদের...