32.7 C
Dhaka
বুধবার, মে ২০, ২০২৬

সালমানের ‘শার্টলেস’ লুকে মুগ্ধ সঙ্গীতা, নেটদুনিয়ায় নতুন চর্চা

জনপ্রিয়

একসময় সালমান খানসঙ্গীতা বিজলানি-র প্রেমের সম্পর্ক ছিল বলিউডের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। আশি ও নব্বইয়ের দশকে তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। এমনকি দু’জনের বিয়ের কথাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল বলে দীর্ঘদিন ধরে শোনা যায়।
তৎকালীন বিভিন্ন সূত্র অনুযায়ী, সালমান ও সঙ্গীতার পরিবারও সম্পর্কের বিষয়টি জানতেন। ঠিক হয়েছিল, সালমানের বাবা সেলিম খান-এর জন্মদিনেই বিয়ে করবেন তারা। তবে বিয়ের মাত্র কয়েকদিন আগে হঠাৎ সেই সম্পর্ক ভেঙে যায়। আমন্ত্রণপত্র ছাপা হলেও শেষ পর্যন্ত আর বিয়ে হয়নি।
বলিউড অন্দরমহলে এই বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন রয়েছে। কারও দাবি, সালমান নিজেই বিয়ে থেকে সরে এসেছিলেন। আবার অন্য একটি প্রচলিত গুঞ্জনে বলা হয়, অভিনেত্রী সোমি আলি-র সঙ্গে সালমানকে দেখে ক্ষুব্ধ হয়েই সঙ্গীতা সম্পর্ক ভেঙে দেন। যদিও এ বিষয়ে কখনো আনুষ্ঠানিকভাবে কেউ স্পষ্ট কিছু জানাননি।
তবে সম্পর্ক ভাঙলেও বন্ধুত্বে ভাটা পড়েনি। সম্প্রতি সেই পুরনো সম্পর্কই আবার নতুন করে আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কারণ, সালমান খানের একটি ‘শার্টলেস’ ছবি দেখে মন্তব্য করেছেন সঙ্গীতা বিজলানি।
সালমানের ফিটনেস, অ্যাবস ও দেহসৌষ্ঠব দেখে মন্তব্য ঘরে ‘উফফফ…’ লিখে আগুনের ইমোজি জুড়ে দেন সঙ্গীতা। এরপরই নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা। অনেকে মজার ছলে প্রশ্ন ছুড়ে দেন, পুরনো প্রেম কি এখনও রয়ে গেছে?
প্রাক্তন প্রেমিকার এমন মন্তব্য ঘিরে ভক্তদের কৌতূহল বাড়লেও, সালমান ও সঙ্গীতার বন্ধুত্ব যে এখনও অটুট— সেটাই যেন আরও একবার স্পষ্ট হলো।
- Advertisement -spot_img
সর্বশেষ

গরমে স্বস্তি দেবে ম্যাঙ্গো চিকেন সালাদ

গরমে স্বস্তি দেবে ম্যাঙ্গো চিকেন সালাদ গরমের দিনে শরীর সুস্থ রাখতে হালকা ও পুষ্টিকর খাবারের বিকল্প নেই। মৌসুমি ফল আম...