28 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

বিএনপি নেতাদের বিরুদ্ধে অর্থ লেনদেন ও মামলা বাণিজ্যের অভিযোগ তুললেন রুমিন ফারহানা

জনপ্রিয়

রুমিন ফারহানা বলেছেন, স্থানীয় পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কিছু নেতাকর্মীর বিরুদ্ধে অর্থ ভাগ-বাটোয়ারা, চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রায়ই রাজনৈতিক অঙ্গন ও গণমাধ্যমে আলোচিত হয়।
সাম্প্রতিক এক আলোচনায় তিনি দাবি করেন, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ থাকে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে মামলার আসামি নির্ধারণ ও বিভিন্ন সুবিধা আদায়ের অভিযোগ রয়েছে।
তার ভাষায়, “পুলিশের সঙ্গে টাকা-পয়সা ভাগাভাগি করে মামলা বাণিজ্য করা হয়। ভয় দেখিয়ে ফোন দেওয়া হয়, টাকা না দিলে মামলায় নাম জড়িয়ে দেওয়া হবে।”
রুমিন ফারহানা আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশে এক ধরনের একদলীয় রাজনৈতিক সংস্কৃতি চালু রয়েছে। অতীতে বিএনপি-জামায়াতকে রাজনৈতিক মাঠের বাইরে রেখে সংসদ পরিচালিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে আবার অন্য রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও দাবি করেন।
তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান গড়ে তোলা জরুরি এবং আইন পেশা ও রাজনীতির সঙ্গে যুক্ত সবার দায়িত্ব এ ধরনের সংগঠনকে সহায়তা করা।
বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও মন্তব্য করেন রুমিন ফারহানা। তিনি বলেন, রাষ্ট্রের তিনটি প্রধান স্তম্ভ—নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা প্রায়ই দেখা যায়।
এছাড়া স্বাস্থ্যখাত প্রসঙ্গে তিনি বলেন, হাম রোগ নিয়ে প্রশ্ন তোলার পর তাকে “ভয় তৈরি না করতে” বলা হয়েছিল। এ প্রসঙ্গে সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য গোপন করার প্রবণতা জনগণের আস্থা কমিয়ে দেয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...