27.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া

জনপ্রিয়

রাজধানীর মিরপুর এলাকায় সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে পড়েছে প্রশাসন। বুধবার (২০ মে) সকালে উচ্ছেদ অভিযান চালাতে গেলে স্থানীয়দের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ-এর বস্তিবাসীদের জন্য নির্মাণাধীন ৫৩৩ ফ্ল্যাট প্রকল্পের জায়গা এবং মিরপুরের সেকশন-১ এর পুনর্বাসন জোনের ৩ নম্বর সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।
সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছালে স্থানীয়দের একটি অংশ তাদের বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে প্রশাসনের সদস্যরা সেখান থেকে সরে যেতে বাধ্য হন। এ সময় স্থানীয়দের ধাওয়ার মুখে পড়ে পুলিশ সদস্যদের দ্রুত এলাকা ত্যাগ করতে দেখা যায়।
পরে বিকেল চারটার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে আবারও অভিযান শুরু করে প্রশাসন। তবে দ্বিতীয় দফাতেও স্থানীয়দের বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থলে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যেই এক্সকেভেটর ব্যবহার করে অবৈধ স্থাপনা ভাঙার কাজ শুরু হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...