| Your Ads Here 100x100 |
|---|
জনপ্রিয় অভিনেতা চাষী আলম-এর পরিবারে এসেছে নতুন অতিথি। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্র ‘হাবু ভাই’ খ্যাত এই অভিনেতা দ্বিতীয়বারের মতো পুত্র সন্তানের বাবা হয়েছেন।
বুধবার (২০ মে) রাত পৌনে ৯টার দিকে তার স্ত্রী তুলতুল ইসলাম একটি পুত্র সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়ে চাষী আলম লিখেছেন, “আলহামদুলিল্লাহ্, দ্বিতীয়।” এরপর থেকেই সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে যায় তার পোস্টের মন্তব্যঘর।
২০২৩ সালের ২৫ আগস্ট পারিবারিক আয়োজনে তুলতুল ইসলামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন চাষী আলম। এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথম সন্তানের বাবা হন তিনি।

