28 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

কানের লাল গালিচায় এই প্রথমবার ঐশ্বরিয়ার সঙ্গে আরাধ্যা

জনপ্রিয়
ঐশ্বরিয়া রাই বচ্চন-এর কান চলচ্চিত্র উৎসবে উপস্থিতি বরাবরই ভক্তদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে এবারের কান চলচ্চিত্র উৎসব-এ আলোচনার বড় অংশজুড়ে ছিলেন তাঁর মেয়ে আরাধ্যা বচ্চন। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে রেড কার্পেটে হাঁটলেন তিনি, আর সেই মুহূর্তই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিশেষ সন্ধ্যার জন্য ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন হালকা গোলাপি রঙের রাজকীয় গাউন। জনপ্রিয় ডিজাইনার সোফি কুচুরের তৈরি পোশাকে তাঁকে অনেকেই “রূপকথার রাজকন্যা” বলে আখ্যা দিয়েছেন। খোলা চুল, নরম মেকআপ আর আত্মবিশ্বাসী উপস্থিতিতে তিনি আবারও নজর কাড়েন আন্তর্জাতিক গণমাধ্যম ও ভক্তদের।
তবে সেই সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিলেন ১৪ বছর বয়সী আরাধ্যা। টকটকে লাল সাটিন গাউন, হালকা কোঁকড়ানো খোলা চুল আর আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। অনেকেই তাঁকে “ডিজনি প্রিন্সেস”-এর সঙ্গে তুলনা করেছেন।
মা-মেয়ের রসায়নও ছিল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। হোটেল থেকে বের হওয়া, গাড়িতে ওঠা কিংবা রেড কার্পেটে হাঁটা—সবসময় একে অপরের হাত ধরে থাকতে দেখা যায় তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ভক্তরা এই জুটিকে “রানি ও রাজকন্যা” বলেও অভিহিত করছেন।
দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে কান উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করে আসছেন ঐশ্বরিয়া। এবার মেয়ের আত্মবিশ্বাসী অভিষেক দেখে অনেক অনুরাগীর মন্তব্য, “মায়ের যোগ্য মেয়ে।”
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...