27 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান

জনপ্রিয়
নারায়ণগঞ্জের একটি খামারে থাকা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন দেশ-বিদেশে আলোচনার কেন্দ্রে। সোনালি রঙের লোম আর চেহারার কিছু বৈশিষ্ট্য মার্কিন প্রেসিডেন্ট –এর সঙ্গে মিলে যাওয়ায় মজার ছলেই মহিষটির এই নাম রাখা হয়েছে।
৭০০ কেজি ওজনের এই বিরল অ্যালবিনো মহিষটির মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, তার ছোট ভাই প্রথমে মজা করে নামটি রাখেন। পরে সেটিই ভাইরাল হয়ে যায়। মহিষটি খুব শান্ত স্বভাবের হলেও প্রতিদিন অসংখ্য মানুষ দেখতে আসায় কিছুটা বিরক্ত হয়ে পড়েছে বলেও জানা গেছে।
সম্প্রতি রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম মহিষটি নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। পরে রাশিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে রসিকতা করে লেখে, “বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটি বিরক্ত।”
এ ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক আগ্রহ দেখা গেছে।বিভিন্ন সংবাদমাধ্যম মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
স্থানীয়দের কাছে এখন ‘ডোনাল্ড ট্রাম্প’ শুধু একটি মহিষ নয়, বরং এক ধরনের আকর্ষণে পরিণত হয়েছে। প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ সেটিকে দেখতে খামারে ভিড় করছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...