25 C
Dhaka
মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে : বাপ্পারাজ

জনপ্রিয়
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে শিল্পীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। একই সঙ্গে চলচ্চিত্র অঙ্গনে কিছু শিল্পীর দেহরক্ষী নিয়ে চলাফেরার প্রবণতা নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বাপ্পারাজ বলেন, চলচ্চিত্র শিল্পীদের নিরাপত্তা নিয়ে আগে তেমন কোনো ব্যবস্থা ছিল না। তবে সাম্প্রতিক সময়ে কিছু শিল্পী ব্যক্তিগত নিরাপত্তাকর্মী নিয়ে চলাফেরা করছেন, যা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
বাপ্পারাজ বলেন,
“আমরা তো কোনো দিন বডিগার্ড নিয়ে ঘুরি না। কিন্তু যারা কোনো ছবি করেনি, পাঁচটা সিনেমাও করেনি, যাদের কোনো ক্রেজ নেই, তারাই দুই-তিনটা বডিগার্ড নিয়ে ঘোরে। আমাদের এসবের দরকার হয় না।”
চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেতা। নির্বাচনকে ঘিরে বিভেদ নয়, বরং উৎসবমুখর পরিবেশ চান বলেও জানান তিনি।
তিনি বলেন, শিল্পীরা সবাই একই পরিবারের সদস্য। তাই নির্বাচনের সময় কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলুক বা ব্যক্তিগত আক্রমণ করুক—এটি তিনি চান না। অতীতের বিরোধ ভুলে শিল্পীদের মধ্যে ইতিবাচক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।
বাপ্পারাজ আরও বলেন, অতীতে অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে সেগুলোর বাস্তবায়ন হয়নি। তাই দায়িত্বে যাওয়ার আগেই বড় বড় প্রতিশ্রুতি দিতে তিনি আগ্রহী নন। আগে শিল্পী সমিতির বাস্তব সমস্যা বুঝে তারপর পরিকল্পনা গ্রহণ করতে চান বলে জানান তিনি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন প্যানেল নিজেদের অবস্থান গুছিয়ে নিচ্ছে, আর সেই প্রেক্ষাপটে বাপ্পারাজের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

কোরবানির হাটে গরুর শিংয়ের গুঁতোয় গৃহবধূর মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলায় কোরবানির হাটে মর্মান্তিক দুর্ঘটনায় আমেনা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার...