26 C
Dhaka
বৃহস্পতিবার, মে ২৮, ২০২৬

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জনপ্রিয়
পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। জাতীয় ঈদগাহ ময়দান-এ আয়োজিত এ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, কূটনীতিক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির অংশ নেওয়ার কথা রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ জামাতের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, মুসল্লিদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও নারী-পুরুষের পৃথক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।
প্রধান জামাতে ইমামতি করবেন মুফতি মুহাম্মদ আবদুল মালেক
জাতীয় ঈদগাহ ময়দানের মোট আয়তন প্রায় ৩০ হাজার বর্গমিটার। এর মধ্যে ২৫ হাজার ৪০০ বর্গমিটার এলাকায় প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে প্রায় ৩১ হাজার পুরুষ ও সাড়ে ৩ হাজার নারী মুসল্লির জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভিআইপি পুরুষদের জন্য ২৫০ জন এবং নারীদের জন্য ৮০ জনের বিশেষ আসনের ব্যবস্থা রয়েছে।
ঈদগাহে প্রবেশের জন্য চারটি ফটক রাখা হয়েছে—ভিআইপিদের জন্য একটি, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য দুটি এবং নারী মুসল্লিদের জন্য একটি পৃথক ফটক। বের হওয়ার জন্য থাকবে সাতটি ফটক।
মুসল্লিদের সুবিধার্থে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, ফ্যান, পর্যাপ্ত আলো, বিশুদ্ধ খাবার পানি, কার্পেট ও ভিআইপি কাতারে জায়নামাজ সরবরাহ করা হবে। নারীদের জন্য পৃথক প্রবেশপথ ও নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
এছাড়া অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সেবা, ভ্রাম্যমাণ টয়লেট, পানি নিষ্কাশন ব্যবস্থা ও বৃষ্টিনিরোধক সামিয়ানার ব্যবস্থাও রাখা হয়েছে। মুসল্লিদের আকর্ষণ করতে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তিনটি ফটক।
আয়োজকরা জানিয়েছেন, নিরাপদ, সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ঈদের জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

কোরবানির হাটে গরুর শিংয়ের গুঁতোয় গৃহবধূর মৃত্যু

কুমিল্লার হোমনা উপজেলায় কোরবানির হাটে মর্মান্তিক দুর্ঘটনায় আমেনা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরে উপজেলার...