২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে লিওনেল স্কালোনি অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশেলে শক্তিশালী দল গড়েছেন। অধিনায়ক লিওনেল মেসি-র নেতৃত্বে শিরোপা ধরে রাখার মিশনে নামছে
দলে আছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, মিডফিল্ডে রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আর আক্রমণভাগে লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ।
4
সবচেয়ে আলোচিত বাদ পড়াদের মধ্যে আছেন তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুওনো। এছাড়া কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্কোস আকুনিয়া-ও জায়গা পাননি।
তবে স্কালোনি মূল কাঠামো অপরিবর্তিত রেখেছেন। জুলিয়ানো সিমিওনে, নিকো পাজ ও থিয়াগো আলমাদা-দের মতো তরুণদের অন্তর্ভুক্ত করে ভবিষ্যৎ ও বর্তমানের ভারসাম্য বজায় রেখেছেন তিনি।
আর্জেন্টিনার ২৬ সদস্যের চূড়ান্ত দল
গোলরক্ষক:
-
এমিলিয়ানো মার্টিনেজ
-
হেরোনিমো রুলি
-
হুয়ান মুসো
ডিফেন্ডার:
-
লিওনার্দো বালের্দি
-
নিকোলাস তালিয়াফিকো
-
গনজালো মন্তিয়েল
-
লিসান্দ্রো মার্টিনেজ
-
ক্রিশ্চিয়ান রোমেরো
-
নিকোলাস ওতামেন্দি
-
ফাকুন্দো মেদিনা
-
নাহুয়েল মলিনা
মিডফিল্ডার:
-
লেয়ান্দ্রো পারেদেস
-
রদ্রিগো দে পল
-
ভ্যালেন্তিন বার্কো
-
জিওভানি লো সেলসো
-
এক্সেকিয়েল পালাসিওস
-
অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
-
এনজো ফার্নান্দেজ
ফরোয়ার্ড:
-
হুলিয়ান আলভারেজ
-
লিওনেল মেসি
-
নিকো গনজালেজ
-
থিয়াগো আলমাদা
-
জুলিয়ানো সিমিওনে
-
নিকো পাজ
-
হুয়ান ম্যানুয়েল লোপেজ
-
লাউতারো মার্টিনেজ

