27 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

ভারত-নেপাল সীমান্ত বিরোধ: পার্লামেন্টে বিস্ফোরক মন্তব্য নেপালের প্রধানমন্ত্রীর

জনপ্রিয়

ভারত ও নেপালের দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি বলেছেন, শুধু ভারতই নেপালের ভূখণ্ড দখল করেনি, নেপালও ভারতের কিছু ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। তাই সীমান্ত সমস্যা সমাধানে উভয় দেশকে আলোচনার মাধ্যমে বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করতে হবে।
রোববার (৩১ মে) নেপালের পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে সীমান্ত বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ায় যুক্তরাজ্য-এর সরাসরি সম্পৃক্ততার আহ্বান জানান।
নেপালি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে বালেন্দ্র শাহ বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি প্রাতিষ্ঠানিকভাবে জানতে পেরেছেন যে সীমান্তের কিছু এলাকায় উভয় দেশই একে অপরের দাবি করা ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। তার মতে, বিষয়টি আবেগ নয়, তথ্য ও নথির ভিত্তিতে আলোচনা করে সমাধান করতে হবে।
সীমান্ত বিরোধের অন্যতম কেন্দ্রবিন্দু হলো লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি। এসব অঞ্চল নিয়ে বিরোধ প্রসঙ্গে শাহ বলেন, কূটনৈতিক সংলাপই হবে সমস্যার একমাত্র সমাধানের পথ।
তিনি আরও জানান, নেপাল ইতোমধ্যে ভারত, চীন এবং যুক্তরাজ্যের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছে। তার ভাষ্য, সীমান্ত সমস্যার ঐতিহাসিক শিকড় ব্রিটিশ শাসনামলে নিহিত থাকায় যুক্তরাজ্যেরও এ বিষয়ে আগ্রহ দেখানো উচিত।
নেপাল সরকার ইতোমধ্যে ভারতকে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক নোট পাঠিয়েছে। এর জবাবে ভারত প্রস্তাব দিয়েছে যে উভয় দেশ ইতিহাসবিদ, জরিপবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি যৌথ দল গঠন করে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজবে।
এর আগে নেপাল দাবি করে যে মহাকালী নদীর পূর্বে অবস্থিত লিম্পিয়াধুরা, লিপুলেখ ও কালাপানি অঞ্চল ১৮১৬ সালের সুগৌলি চুক্তি অনুযায়ী নেপালের অবিচ্ছেদ্য অংশ।
তবে ভারত এই দাবি প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, লিপুলেখ পাস বহু দশক ধরে স্বীকৃত একটি পথ এবং এ বিষয়ে ভারতের অবস্থান দীর্ঘদিন ধরে একই রয়েছে।
এদিকে ভারত ২০২৬ সালের কৈলাস-মানস সরোবর যাত্রা ২০২6 পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। এই যাত্রার একটি বড় অংশ লিপুলেখ পাস হয়ে পরিচালিত হবে, যা নিয়ে নতুন করে কূটনৈতিক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
বিশ্লেষকদের মতে, ভারত-নেপাল সীমান্ত বিরোধ নতুন নয়। তবে নেপালের প্রধানমন্ত্রীর এই মন্তব্য বিষয়টিকে নতুন রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...