ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী স্থগিত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী, মডেল ও আইনজীবী ।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পিয়া বলেন, তিনি প্রায়ই এমন বিষয় নিয়ে কথা বলেন, যা অনেকেই বলতে চান না। তবে দেশের শিল্প-সংস্কৃতি ও সৃজনশীলতার প্রশ্নে তিনি নীরব থাকতে চান না।
ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমাটির প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন রাখেন, যারা বিভিন্ন সময়ে দেশ ও সমাজ নিয়ে সোচ্চার হয়েছেন, তারা এখন দেশের নিজস্ব চলচ্চিত্র, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কতটা ভূমিকা রাখবেন।
পিয়া তার পোস্টে উল্লেখ করেন, দেশের শিল্প ও সংস্কৃতিকে রক্ষা করাও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, দেশ নিয়ে কথা বলার পাশাপাশি সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গনকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা প্রয়োজন। সময়ই বলে দেবে কে কতটা দায়িত্বশীল অবস্থান নিতে পারে।
উল্লেখ্য, গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় একটি চলচ্চিত্র সংগঠনের উদ্যোগে প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মহলের আপত্তি ও সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় আয়োজকরা অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেন।
ঘটনার পর থেকেই সাংস্কৃতিক অঙ্গন, চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মতবিনিময় চলছে। কেউ এটিকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর চাপ হিসেবে দেখছেন, আবার কেউ নিরাপত্তা ও সামাজিক সংবেদনশীলতার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার পক্ষে মত দিচ্ছেন।