চুয়াডাঙ্গার দর্শনায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে ক্বারী শাফায়াত উল্লাহ (৩৭) নামে এক জামায়াত নেতা ও ইসলামি বক্তার মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দর্শনা থানার যদুপুর গ্রামে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন শাফায়াত উল্লাহ। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। যন্ত্রণায় ঘুম ভেঙে গেলে তিনি বিছানার পাশে সাপটি দেখতে পান এবং দ্রুত পরিবারের সদস্যদের বিষয়টি জানান।
পরে রাত প্রায় ২টার দিকে তাকে এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয়দের কাছে পরিচিত মুখ ছিলেন শাফায়াত উল্লাহ। তিনি বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। পাশাপাশি কসমেটিকস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয় একটি মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করতেন। দেশের বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল ও ইসলামি দাওয়াতি কার্যক্রমেও সক্রিয় অংশগ্রহণ ছিল তার।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যিনি বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমির।
এদিকে দর্শনা থানার ওসি (অপারেশন) মকলেসুর রহমান জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে তিনি তখনও বিস্তারিত অবগত ছিলেন না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে বলে তিনি জানান।
শাফায়াত উল্লাহর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ লাল টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের...