27 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

দিল্লিতে বসছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক

জনপ্রিয়

ভারত থেকে অবৈধ ও নথিবিহীন বাংলাদেশিদের ফেরত পাঠানো নিয়ে আলোচনা চলার মধ্যেই উচ্চপর্যায়ের বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং ভারতের আগামী ৮ থেকে ১১ জুন ভারতের রাজধানী তে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন । অন্যদিকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ।
বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর এটিই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের প্রথম বৈঠক। বৈঠকে সীমান্তে কাঁটাতার নির্মাণ, অনুপ্রবেশ প্রতিরোধ, ভারতে অবস্থানরত নথিবিহীন বাংলাদেশিদের প্রত্যাবাসন, সীমান্ত অপরাধ দমন এবং দুই বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
এ ছাড়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যদের ওপর হামলার অভিযোগ এবং সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত অন্যান্য বিষয়ও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৮৬০ কিলোমিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। ভৌগোলিক ও অন্যান্য জটিলতার কারণে প্রায় ১৭৪ কিলোমিটার সীমান্তে কাঁটাতার নির্মাণ করা সম্ভব নয় বলে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে ভারত। পশ্চিমবঙ্গে সীমান্ত সুরক্ষা অবকাঠামো সম্প্রসারণ, অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ এবং হোল্ডিং সেন্টার স্থাপনের মতো পদক্ষেপও নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, সীমান্ত ব্যবস্থাপনা, অবৈধ পারাপার রোধ এবং দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ক্ষেত্রেও বৈঠকটি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...