বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও ভোগান্তির দ্রুত সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি বিশেষ ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে।
সোমবার (১ জুন) মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। পরে মঙ্গলবার (২ জুন) এক সংবাদ সম্মেলনে আরিফুল হক চৌধুরী জানান, নতুন এই সেল অবিলম্বে কার্যক্রম শুরু করবে।
মন্ত্রী বলেন, বিদেশে থাকা প্রবাসীরা এখন সরাসরি তাদের অভিযোগ এই সেলে জমা দিতে পারবেন। পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ গ্রহণের ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা সহজে যোগাযোগ করতে পারেন।
অফিস আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই সেল গঠন করা হয়েছে।
সেলের অন্যান্য সদস্যরা হলেন—
-
কল্যাণ অধিশাখার যুগ্মসচিব/উপসচিব
-
আইন শাখার উপসচিব/সিনিয়র সহকারী সচিব
-
সেবা ও প্রটোকল শাখার উপসচিব/সিনিয়র সহকারী সচিব
-
এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব

