34.6 C
Dhaka
শনিবার, জুন ১৩, ২০২৬

যুদ্ধবিরতিতে সম্মত লেবানন-ইসরায়েল

জনপ্রিয়
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে লেবানন ও ইসরায়েল। ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনার পর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি বাস্তবায়নে বৈরুত ও তেলআবিব উভয় পক্ষই সম্মতি দিয়েছে। চুক্তি অনুযায়ী, দক্ষিণ লিতানি নদী এলাকা থেকে হিজবুল্লাহ তাদের সদস্যদের সরিয়ে নেবে এবং সেখানে নিরাপত্তা নিয়ন্ত্রণ জোরদার করবে লেবাননের সশস্ত্র বাহিনী।
চুক্তির অন্যতম লক্ষ্য হলো সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নতুন সংঘর্ষের ঝুঁকি হ্রাস করা।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান এবং হিজবুল্লাহর পাল্টা হামলায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, সাম্প্রতিক সংঘাতে লেবাননে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলে সীমান্ত এলাকায় সহিংসতা কমবে এবং মানবিক পরিস্থিতির উন্নতির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
তবে যুদ্ধবিরতি কতটা দীর্ঘস্থায়ী হবে এবং মাঠপর্যায়ে উভয় পক্ষ চুক্তির শর্ত মেনে চলবে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
- Advertisement -spot_img
সর্বশেষ

স্ত্রীকে দেখতে এসে কারাগারে গাঁজা নেওয়ার চেষ্টা, স্বামীর ৪ মাসের কারাদণ্ড

মাগুরা জেলা কারাগারে বন্দী থাকা স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গাঁজা প্রবেশ করানোর চেষ্টার অভিযোগে মো. দবির মোল্লা (৫০)...