কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন সফরকালে তিনি তুরস্কের সহায়তায় পরিচালিত বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
শুক্রবার (৫ জুন) দুপুরে কক্সবাজারে পৌঁছানোর পর বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তাকে স্বাগত জানান। পরে বিকেলে তিনি উখিয়ার বালুখালী এলাকায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পসমূহ পরিদর্শনে যান।
সফরের শুরুতে তিনি বালুখালী ৯ নম্বর ক্যাম্পে তুরস্কের সহায়তায় প্রতিষ্ঠিত একটি ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাসেবা গ্রহণকারী রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে তাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এরপর ১৬ ও ১৭ নম্বর ক্যাম্পেও যান এবং সেখানকার স্বাস্থ্যসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালগুলোর কার্যক্রম, চিকিৎসা সুবিধা এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচি সম্পর্কে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
সফরকালে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় পুলিশ প্রশাসন, , সশস্ত্র পুলিশ ব্যাটালিয়নসহ বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চলমান মানবিক সহযোগিতার অংশ হিসেবেই এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।