34.6 C
Dhaka
শনিবার, জুন ১৩, ২০২৬

সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত

জনপ্রিয়
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যা মামলার বিচারিক কার্যক্রম অত্যন্ত দ্রুতগতিতে এগিয়েছে। মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তারের পর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন এবং ঘটনার দায় স্বীকার করেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
তদন্ত কর্মকর্তার দাখিল করা চার্জশিট অনুযায়ী, ঘটনার পাঁচ দিনের মাথায় মামলার তদন্ত সম্পন্ন করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য পাঠানো হয়।
ঈদুল আজহার ছুটির কারণে নির্ধারিত সময়ের পর ১ জুন মামলায় অভিযোগ গঠন করা হয় এবং আনুষ্ঠানিক বিচার শুরু হয়। বিচার চলাকালে ভুক্তভোগীর বাবা-মা, স্বজনসহ মোট ১৬ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
অভিযোগ গঠনের সময় আসামি সোহেল রানা ‘ডলার’ নামে অন্য একজনের সম্পৃক্ততার দাবি করলেও তদন্তকারী কর্মকর্তা ও রাষ্ট্রপক্ষ জানান, ধর্ষণ ও হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তী পর্যায়ে আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শুনানি সম্পন্ন হয়। এরপর আদালত রায় ঘোষণার জন্য নির্দিষ্ট দিন ধার্য করেন।
মামলাটির গুরুত্ব বিবেচনায় বিচার দ্রুত শেষ করতে ট্রাইব্যুনালের অবকাশকালীন ছুটিও বাতিল করা হয়েছে বলে জানা গেছে। ফলে অল্প সময়ের মধ্যেই তদন্ত, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক ও রায় ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

স্ত্রীকে দেখতে এসে কারাগারে গাঁজা নেওয়ার চেষ্টা, স্বামীর ৪ মাসের কারাদণ্ড

মাগুরা জেলা কারাগারে বন্দী থাকা স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গাঁজা প্রবেশ করানোর চেষ্টার অভিযোগে মো. দবির মোল্লা (৫০)...