34.6 C
Dhaka
শনিবার, জুন ১৩, ২০২৬

মৃত মাকে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল মেয়ের

জনপ্রিয়
ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোন্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেশমা বেগম (২৫) সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের বাসিন্দা। তিনি মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে গাজীপুর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরিদপুর থেকে সাতক্ষীরাগামী একটি প্রাইভেটকার গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত মালেকা চক্ষু হাসপাতাল-এর সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা রেশমা বেগম গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. জহুরুল ইসলাম জানান, রেশমা বেগমের সঙ্গে তার স্বামী ও পাঁচ বছর বয়সী কন্যাও গাড়িতে ছিলেন। তারা আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নিয়েছে। নিহতের পরিবারের আবেদনের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একই দিনে মায়ের মৃত্যুর শোক নিয়ে বাড়ি ফেরার পথে মেয়ের প্রাণহানির এই ঘটনা এলাকায় গভীর শোকের সৃষ্টি করেছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

স্ত্রীকে দেখতে এসে কারাগারে গাঁজা নেওয়ার চেষ্টা, স্বামীর ৪ মাসের কারাদণ্ড

মাগুরা জেলা কারাগারে বন্দী থাকা স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গাঁজা প্রবেশ করানোর চেষ্টার অভিযোগে মো. দবির মোল্লা (৫০)...