27.9 C
Dhaka
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক তামিম, হারলেন মিতু-আমজাদরা

জনপ্রিয়
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা বিসিবির বোর্ড রুমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা শুরু হয় এবং সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত পরিচালকদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম
নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। তিনি মোট ৭৩ ভোট পেয়ে নির্বাচিত পরিচালকদের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছেন।
ক্রিকেট অঙ্গনের পরিচিত মুখ তামিমের এই জয়কে বিসিবির ভবিষ্যৎ নেতৃত্ব ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এখন নির্বাচিত পরিচালকদের মধ্য থেকেই বোর্ডের শীর্ষ পদগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
- Advertisement -spot_img
সর্বশেষ

বদ বদরুল খান ভেঙে হল খান খান

নিজস্ব প্রতিবেদক : গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...