30 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত ফিলিপাইন, ধসে পড়েছে বহু ভবন

জনপ্রিয়
ফিলিপাইন-এর দক্ষিণাঞ্চলীয় উপকূলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পে বিভিন্ন এলাকায় ভবন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেনারেল সান্তোস সিটি। সেখানে কয়েকটি বহুতল ভবন আংশিক বা সম্পূর্ণ ধসে পড়েছে এবং সড়কে বড় ধরনের ফাটল দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খোঁজে কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় প্রশাসনের ভাষ্য, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো পাওয়া যায়নি এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্যোগের পর ফিলিপাইন রেড ক্রস দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে। উদ্ধার ও চিকিৎসা সহায়তার জন্য বিভিন্ন দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
এদিকে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার এবং পরবর্তী সরকারি নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমুদ্রতীর থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ফেসবুক পোস্টের পরই বদলি আদেশে বড় মোড়! ঢাকায় গণপূর্তের দুই নেতা

গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলিতে লটারি পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন করে আলোচনা। কিছুদিন আগে বেশ আয়োজন করে লটারির মাধ্যমে...