দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
সোমবার (৮ জুন) মজিবুর রহমান ইকবাল ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন। মামলায় আরও আসামি করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব, সাবেক বিশেষ সহকারী এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালককে।
আবেদনে অভিযোগ করা হয়েছে, হাম-রুবেলা টিকা আমদানিতে বিলম্ব ও ভুল সিদ্ধান্তের কারণে দেশে টিকা সংকট সৃষ্টি হয়। এর ফলে হাজার হাজার শিশু হামে আক্রান্ত হয়েছে এবং শত শত শিশুর মৃত্যু ঘটেছে। অভিযোগকারীর দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্কবার্তা পেয়েও যথাযথ ব্যবস্থা নেননি।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, গত মার্চ থেকে জুনের শুরু পর্যন্ত দেশে ৭৫ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সরকারি হিসাবে ৬১০ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। এ পরিস্থিতির জন্য সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডকে দায়ী করা হয়েছে।
তবে এসব অভিযোগ আদালতে এখনও প্রমাণিত হয়নি। আদালত আবেদনটি গ্রহণ করে শুনানির পর পরবর্তী সিদ্ধান্ত দেবেন।
নিজস্ব প্রতিবেদক :
গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম খানকে ঘিরে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, বদলি-পদায়নে প্রভাব বিস্তার এবং...