27.3 C
Dhaka
মঙ্গলবার, জুন ৯, ২০২৬

হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, মিলল অনিয়মের চিত্র

জনপ্রিয়
সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শন চালিয়ে বিভিন্ন অনিয়ম ও সেবাগত দুর্বলতার চিত্র পেয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
সোমবার (৮ জুন) কোনো সরকারি প্রটোকল, পুলিশ এসকর্ট বা সরকারি গাড়ি ছাড়াই ব্যক্তিগত গাড়িতে করে তিনি দুটি কার্যালয় পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, সেবার মান এবং প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসাইন খান নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত ছিলেন না। এছাড়া আটজন কর্মকর্তার মধ্যে মাত্র দুজনকে সময়মতো কর্মস্থলে পাওয়া যায়।
কার্যালয়ে অপেক্ষমাণ সেবাপ্রার্থীরা প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেও তারা প্রয়োজনীয় ভূমি-সংক্রান্ত সেবা পাচ্ছেন না। এসব অভিযোগ শুনে প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং সেবা প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানোর নির্দেশ দেন।
পরিদর্শনের সময় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে কর্মকর্তাদের উপস্থিতির সময় যাচাই করা হয়। একই সঙ্গে তথ্যকেন্দ্র ও হেল্প ডেস্কের দুর্বল ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তবে রেকর্ড কিপিং ও ডাটা এন্ট্রি ইউনিটের কার্যক্রম সন্তোষজনক পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সার্ভার জটিলতার কারণে নামজারি (মিউটেশন) কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
পরে আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয় পরিদর্শনকা
- Advertisement -spot_img
সর্বশেষ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। সোমবার...