ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি-র নানা আবারও নিখোঁজ হয়েছেন। রোববার (৭ জুন) দুপুরে মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে তিনি হারিয়ে যান। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন অভিনেত্রী ও তার পরিবার।
নানার সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন হিমি। তিনি জানান, তার নানার স্মৃতিভ্রংশজনিত সমস্যা রয়েছে এবং প্রায়ই অনেক কিছু ভুলে যান। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের পাঞ্জাবি।
ফেসবুক পোস্টে হিমি লিখেছেন, “আমার নানা আজ দুপুরে মুন্সীগঞ্জ ঢালিকান্দি পুরাবাজার থেকে হারিয়ে গেছেন। তার ভুলে যাওয়ার সমস্যা আছে। কেউ সন্ধান পেলে দয়া করে যোগাযোগ করুন।”
পরিবারের পক্ষ থেকে একটি মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে, যেখানে নানার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া গেলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হিমির নানা নিখোঁজ হয়েছিলেন। পরে তাকে খুঁজে পাওয়া যায়। ফলে এবারও পরিবারের সদস্যরা দ্রুত তার সন্ধান পাওয়ার আশায় রয়েছেন।