29 C
Dhaka
শুক্রবার, জুন ১২, ২০২৬

ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

জনপ্রিয়

ময়মনসিংহ নগরীর আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার (১০ জুন) সকাল প্রায় ৯টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। ট্রেনটি আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিকট শব্দের সঙ্গে পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে রেলপথে সাময়িকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ঘটনার পর উদ্ধারকাজ চালাতে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়। তবে সকাল ১০টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় পৌঁছানোর সময় রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়ে যায়। ফলে উদ্ধার কার্যক্রম আরও জটিল হয়ে পড়ে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, প্রথমে রিলিফ ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হবে। এরপর ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধারের কাজ শুরু করা হবে।
ঘটনার কারণে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ শেষ করে স্বাভাবিক চলাচল পুনরুদ্ধারের চেষ্টা করছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

ব্রাজিলের হলুদ জার্সির পেছনের গল্প: এক বেদনা থেকে জন্ম নেওয়া ঐতিহ্য

বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত প্রতীক হলো ব্রাজিলের হলুদ জার্সি। মাঠে নামলেই উজ্জ্বল হলুদ রঙের এই জার্সি ফুটবলপ্রেমীদের মনে জাগিয়ে...