29 C
Dhaka
শুক্রবার, জুন ১২, ২০২৬

প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর প্রধানমন্ত্রীর

জনপ্রিয়

প্রশাসনের সর্বস্তরে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনসেবাকে আরও কার্যকর ও হয়রানিমুক্ত করতে প্রশাসনিক সংস্কার এবং ডিজিটাল রূপান্তরের গতি বাড়াতে হবে।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম-এর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমদ
প্রধানমন্ত্রী জানান, জেলা প্রশাসক সম্মেলনে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ, প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত ও জনকল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ এবং সরকারি নিয়োগ ও পদায়নে সততা, মেধা ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া।
তিনি আরও বলেন, প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সরকারি সেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ডিজিটাল ব্যবস্থার সম্প্রসারণ জরুরি।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, আইন লঙ্ঘনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং জনগণের জন্য সরকারি সেবা যেন হয়রানি ও বিলম্বমুক্ত থাকে, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি চালাতে হবে।
সরকারের লক্ষ্য হচ্ছে একটি দক্ষ, স্বচ্ছ ও জনমুখী প্রশাসন গড়ে তোলা, যেখানে নাগরিকরা দ্রুত ও মানসম্মত সেবা পাবেন বলে তিনি উল্লেখ করেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

ব্রাজিলের হলুদ জার্সির পেছনের গল্প: এক বেদনা থেকে জন্ম নেওয়া ঐতিহ্য

বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত প্রতীক হলো ব্রাজিলের হলুদ জার্সি। মাঠে নামলেই উজ্জ্বল হলুদ রঙের এই জার্সি ফুটবলপ্রেমীদের মনে জাগিয়ে...