34.6 C
Dhaka
শনিবার, জুন ১৩, ২০২৬

বিশ্বকাপের শুরুতেই যুক্তরাষ্ট্রের শক্তির প্রদর্শন, প্যারাগুয়েকে ৪-১ গোলে হার

জনপ্রিয়
নিজেদের মাঠে ২০২৬ বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করেছে। ক্যালিফোর্নিয়ার অনুষ্ঠিত গ্রুপ ‘ডি’-এর ম্যাচে  ৪-১ গোলে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে স্বাগতিকরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে । সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। -এর চমৎকার সমন্বয়ের পর বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার । আত্মঘাতী এই গোলেই লিড নেয় যুক্তরাষ্ট্র।
এরপরও থামেনি মার্কিনদের আক্রমণ। ২৮ মিনিটে গোল করলেও অফসাইডের কারণে ভিএআর সেই গোল বাতিল করে। তবে মাত্র তিন মিনিট পরই পুলিসিকের নিখুঁত পাস থেকে গোল করে দলের ব্যবধান ২-০ করেন বালোগান।
প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও জ্বলে ওঠেন এই ফরোয়ার্ড।এর দুর্দান্ত থ্রু পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তিনি। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় যুক্তরাষ্ট্র।
বিরতির পর কিছুটা প্রতিরোধ গড়ে তোলে প্যারাগুয়ে। ৫০ মিনিটে  কে ফাউল করার অভিযোগে প্রথমে হলুদ কার্ড দেখানো হয় মার্কিন অধিনায়ক কে। তবে ভিএআর পর্যালোচনায় সিদ্ধান্ত বদলে যায়। দেখা যায়, কোনো সংস্পর্শ ছাড়াই পড়ে গিয়েছিলেন আলমিরন। ফলে রিমের কার্ড বাতিল করে অভিনয়ের দায়ে আলমিরনকেই সতর্ক করা হয়।
ম্যাচের ৭৩তম মিনিটে একটি গোল শোধ দেয় প্যারাগুয়ে। দ্রুত পাল্টা আক্রমণ থেকে তৈরি সুযোগ কাজে লাগিয়ে বদলি খেলোয়াড় মাউরিসিও গোল করে ব্যবধান ৩-১ করেন এবং দলকে ম্যাচে ফেরার আশা দেখান।
তবে শেষ পর্যন্ত সেই আশা পূরণ হয়নি। যোগ করা সময়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে বল জালে পাঠিয়ে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত করেন। তার এই গোলেই ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৪-১।
দাপুটে এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের শুরুতেই নিজেদের সামর্থ্যের জানান দিল  আক্রমণভাগের ধার, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাসী পারফরম্যান্সে গ্রুপ পর্বে তারা যে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, সেটি স্পষ্ট করে দিয়েছে o-র দল।
- Advertisement -spot_img
সর্বশেষ

স্ত্রীকে দেখতে এসে কারাগারে গাঁজা নেওয়ার চেষ্টা, স্বামীর ৪ মাসের কারাদণ্ড

মাগুরা জেলা কারাগারে বন্দী থাকা স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে গাঁজা প্রবেশ করানোর চেষ্টার অভিযোগে মো. দবির মোল্লা (৫০)...